Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ ‘অ্যারেস্ট চুপ্পু’: পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের, পোস্ট ভাইরাল কামরুল ইসলামের স্মরণে জাবিতে ছাত্রশিবিরের স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১১:১৯ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

ভোলার লালমোহনের কৃতি সন্তান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালমোহন চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনবাসী গর্বিত। একজন কৃতি সন্তান হিসেবে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালনের পর দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, যা এই জনপদের জন্য গৌরবের বিষয়। বক্তারা এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জাসাসের সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)