Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ ‘অ্যারেস্ট চুপ্পু’: পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের, পোস্ট ভাইরাল কামরুল ইসলামের স্মরণে জাবিতে ছাত্রশিবিরের স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৭:৫৫ পিএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

rupalibangla বঙ্গভবন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে পদত্যাগপত্র পেশ করতে পারেন।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধানানুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

চিকিৎসা শেষে এদিন দুপুরে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বেশ কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জোর আলোচনার পর অবশেষে তিনি পদত্যাগ করলেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন মেয়াদের প্রায় পৌনে দুই বছর আগেই পদত্যাগ করলেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)