মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার
নাকের অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন কবিরাজের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
হাসপাতালে চিকিৎসাধীন নেতাকে দেখতে গিয়ে সাইফুল আলম নীরব তার চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় তিনি সালাউদ্দিন কবিরাজসহ একই হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের আশু আরোগ্য ও দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি অসুস্থদের সার্বিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন সাইফুল আলম নীরব।