Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ মোরেলগঞ্জে খাল পুনঃখনন শেষে ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৭:১৭ পিএম
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে হোয়াইক্যং কানজরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়ন বিভক্তির বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে এ সভার আয়োজন করা হয়। আলোচনা চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে একদল ব্যক্তি বাইরে থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরী বলেন, ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠক চলাকালে দেশীয় অস্ত্রধারী একদল ব্যক্তি হামলা চালায়। তাদের ছোড়া ইটের আঘাতে তিনি আহত হন। হামলাকারীরা পরিষদ ভবনের বিভিন্ন অংশেও ভাঙচুর চালায় বলে তিনি দাবি করেন।

বৈঠকে উপস্থিত কয়েকজন জানান, আকস্মিক হামলায় সভায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এতে যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)