নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিল এলাকায় শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে ককটেল/পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মেট্রোরেল স্টেশনের নিচের অংশে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং তদন্ত কাজ শুরু করেছেন। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ওই সড়কের একপাশে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।