রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাব (RUESC)-এর ২০২৬–২০২৭ মেয়াদের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ২১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।
নতুন এ কমিটির অনুমোদন দেন ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. ফারহাত তাসনিম, প্রফেসর ড. সাখাওয়াত হোসেন, প্রফেসর ড. শফিকুজ্জামান জোয়ার্দার, গোলাম মোর্শেদ, নাসিম রানা মাসুদ এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি রাফিউল হাসান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম (আরবি বিভাগ, ২০২০-২১ সেশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তানিয়া আক্তার শিফা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ২০২১-২২ সেশন)। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান হোসেন ও হাসিবুল হাসান সাকিব।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— সহ-সভাপতি মোসা. ফাতেমাতুস সালমা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রানা, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এস. এম. রেদোয়ান জুনায়েদ, যুগ্ম প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক মোসা. রিতু খাতুন, অর্থ সম্পাদক শাফিন কবির, যুগ্ম অর্থ সম্পাদক : শিহাব আলী, মিডিয়া সম্পাদক তাজরিমা হক প্রমি, যুগ্ম মিডিয়া সম্পাদক তাসমিয়া ইসলাম ফিজা, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. মাহাদী হাসান, যুগ্ম প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. জান্নাত-ই-আয়ান তনয়, নারী বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার সুমি, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা মজুমদার, দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব নাসিম, যুগ্ম দপ্তর সম্পাদক তাবাসসুম আক্তার রূপা, সাংস্কৃতিক সম্পাদক মোসা. রুকাইয়া শিদ্দিকা এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বরকতউল্লাহ।
নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "English is no longer just a language; it is a vital skill for higher education, research, international communication, and career success. At the Rajshahi University English Speaking Club (RUESC), our mission is to empower students with the confidence and skills to communicate effectively in English. We aim to create a supportive environment where every student can speak confidently, develop leadership, and prepare for global opportunities."
সাধারণ সম্পাদক তানিয়া আক্তার শিফা বলেন, "RUESC is more than a student organization; it is a platform that nurtures confidence, cultivates leadership, and inspires personal growth. In the coming year, we will organize workshops, public speaking sessions, English conversation programs, debates, competitions, and other skill-development activities to strengthen students' English communication, enhance their soft skills, and prepare them for academic and professional success."
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন খোরশেদ আলম মিলনের নেতৃত্বে ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাব (RUESC)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ইংরেজি ভাষা শিক্ষা, পাবলিক স্পিকিং, নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে ক্লাবটি আগামীতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে।