Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ

রাবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:১১ পিএম
রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব (আরইউএমএআরসি)-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৫৪ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এম. এম. রাউফ উর রহমান (রাফিদ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মো. মাহফুজুর রহমান।

​গত ২০ জুন (শনিবার) মার্কেটিং বিভাগের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেন বিভাগের অধ্যাপক ড. মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি তোফায়েল আহমেদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জুলকিবলি হাসান উপস্থিত ছিলেন।

​নতুন কমিটিতে সহসভাপতি পদে নূর মোহাম্মদ হাসান শুভ ও সৈয়দা মিন্নাতুন জারিফ, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ মুন্না, সাংগঠনিক সম্পাদক পদে মিদুল ইসলাম এমিল, সহসাংগঠনিক সম্পাদক পদে ফাহমিদা আক্তার এবং কোষাধ্যক্ষ পদে মো. হাম্মাদ দায়িত্ব পেয়েছেন।

​কমিটি ঘোষণার পর মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বোরাক আলীর সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নতুন কমিটির সদস্যরা। এ সময় তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।

​দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নতুন কমিটির সভাপতি এম. এম. রাউফ উর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের মতো একটি মর্যাদাপূর্ণ সংগঠনের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। নতুন কমিটিকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গাইডলাইনে জোর দেওয়া হবে, যাতে তারা প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে সফল হতে পারে।

​সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান সবার সহযোগিতা কামনা করে বলেন, সদস্যদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। মার্কেটিং ক্লাবকে শিক্ষার্থীদের জন্য আরও প্রাণবন্ত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তারা।

​বিভাগীয় শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে ক্লাবটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পেশাদার ও একাডেমিক বিকাশে কাজ করে আসছে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে নতুন নেতৃত্বকে বরণ করে নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)