Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, ভারসাম্য ও ভবিষ্যৎ আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বন্ধুত্বের উষ্ণ মুহূর্তে মুগ্ধ করলেন পূর্ণিমা জলবায়ু ন্যায়বিচারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবি চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী আশুরার চেতনায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর পবিত্র আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ, কূটনৈতিক দোটানায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:৩৬ পিএম
আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা (ট্যুরিস্ট ভিসা) চালু করছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশি নাগরিকরা পুনরায় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এদিন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করেন।

সাংবাদিকদের ব্রিফিংয়ে হাইকমিশনার বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি। আগামী ২৮ জুন, রোববার থেকে আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা সুবিধা আগের মতোই চালু থাকবে।”

তিনি আরও বলেন, “এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করছি।”

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা-র ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য কেন্দ্রেও এই সেবা চালু করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোর কার্যক্রম সীমিত হয়ে যায়। এরপর থেকে পর্যটন ভিসা কার্যত বন্ধ ছিল এবং অন্যান্য ভিসাও সীমিত পরিসরে দেওয়া হচ্ছিল।

গত ১২ জুন নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। তার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা এলো, যা দুই দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)