Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৪ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা আশুরার দিনের ফজিলত ও আমল ঢাবিতে ‘অ্যান্টার্কটিকা ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইবির বিএনসিসি নৌ প্লাটুনের নতুন সিইউও মুহিবুল্লাহ জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ ইবি বিএনসিসি প্লাটুন পরিদর্শন রেজিমেন্ট কমান্ডার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান কালমা ইউনিয়ন জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবি বিএনসিসি প্লাটুন পরিদর্শন রেজিমেন্ট কমান্ডার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

ইবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৮:৩১ পিএম
ইবি বিএনসিসি প্লাটুন পরিদর্শন রেজিমেন্ট কমান্ডার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের অধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেনা ও নৌ প্লাটুন পরিদর্শন করেছেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান। এ সময় তিনি ক্যাডেটদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং দেশের যেকোনো সংকটময় মুহূর্তে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বুধবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি প্লাটুন পরিদর্শন করেন। এ সময় সেনা শাখার ক্যাডেট সার্জেন্ট মোঃ মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সেনা ও নৌ প্লাটুনের চৌকস ক্যাডেটরা তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ আব্দুল বারী। এছাড়াও উপস্থিত সেনা ও নৌ শাখার সামরিক প্রশিক্ষক এবং অন্যান্য ক্যাডেটরা।

গার্ড অব অনার গ্রহণের পর রেজিমেন্ট কমান্ডার রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে গগন হরকরায় অনুষ্ঠিত মাদকবিরোধী বিশেষ কর্মশালায় উপস্থিত থাকেন। ‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেটরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন।

এরপর লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি ক্যাডেটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এসময় রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা বিভিন্ন ক্ষেত্রে অন্যদের তুলনায় ভালো পারফর্ম করে। তবে দেশ-বিদেশের সমসাময়িক বিষয় সম্পর্কে নিয়মিত আপডেট থাকতে হবে। তাহলেই আমরা সর্বত্র নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারব।”

তিনি আরও বলেন, “বিএনসিসির আদর্শ ও গুণাবলি নিজেদের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আমরা যেন সর্বদা প্রস্তুত থাকি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কখনোই পিছু হটব না।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)