Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনাগত সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৬:২১ পিএম
অনাগত সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’- গণমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন নজরে আসার পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আঁখির সন্তান প্রসবের যাবতীয় ব্যয় বহন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রতিবেদনটিতে উঠে আসে, তৃতীয় সন্তানের মা হতে চলেছেন আঁখি। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের চরম আর্থিক সংকট ও ঋণের চাপ সামলাতে না পেরে অনাগত সন্তানকে বিক্রি করার কথা ভাবছিলেন তিনি।

প্রতিবেদনটি প্রকাশের দিনই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। মানবিক বিবেচনায় পরিবারটির খোঁজখবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি। নির্দেশনা পাওয়ার পরপরই পরিবারটির সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন সংশ্লিষ্টরা।

ঋণের চাপে অনাগত সন্তান বিক্রির চিন্তা

খোঁজ নিয়ে জানা যায়, আঁখির স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দৈনন্দিন সংসার চালানোর খরচ। সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়ে যান তাঁরা।

ঋণ পরিশোধ ও পরিবারের ব্যয় সামলানোর অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।

এক লাখ টাকা সহায়তা, সন্তান প্রসবের খরচ বহনের আশ্বাস

পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় গত রোববার (১৮ অক্টোবর) আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়।

সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)