Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ১২:৩৬ এ এম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের তিন লাখেরও বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এসব ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। খবর আলজাজিরার।

পিগটের ভাষ্য অনুযায়ী, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, প্রতারণা বা দেশটির জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে বিদেশি নাগরিকদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

ভিসা বাতিলের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা এক লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক লাখের বেশি ভিসা বাতিলের তথ্য জানিয়েছিল দপ্তরটি। সে সময় ওই সংখ্যাকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।

নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি
ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার প্রক্রিয়াতেও কঠোরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতির আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা যাচাইয়ের পরিধি।

সূত্র: আলজাজিরা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)