Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৃহস্পতিবার খুলনা যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৬:১১ পিএম
বৃহস্পতিবার খুলনা যাবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় অংশগ্রহণ এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা শুরু করে সকাল ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে লঞ্চে করে সকাল ১০টা ৪৫ মিনিটে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।

দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বেলা পৌনে ২টায় ওয়ার্ডরুমে একটি সভায় যোগ দেবেন তিনি। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৩টায় বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)