Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ১১:২২ পিএম
ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

মঙ্গলবার উপদেষ্টা লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে একথা বলেন। তিঁনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এর আগে গতকাল মঙ্গলবার প্রথমে লক্ষ্মীপুর জেলা, পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, জনপ্রশাসনে বদলি, পদায়ন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা অতীতের বিভাজন ও দলীয় বিবেচনাগুলো পেছনে ফেলে মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে পদ থেকে বঞ্চিত বা বৈষম্য করা হবে না, আবার ধর্মীয় কারণে কাউকে কোন প্রাধান্যও দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের উপাসনালয়ে কর্মরত পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ্য ও ধর্মযাজকদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। আগামী ৪ বছরের মধ্যে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জা এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়া, শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি, রক্ষাকালী বাড়ি পূজামন্ডপ, মনষা বাড়ি দুর্গা পূজামন্ডপ, বিজয় স্বরণী ত্রিনয়ণী পূজামন্ডপ, কুন্ডবাড়ি শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের সেবা মন্দির পূজামন্ডপ ভবানীগঞ্জ পরিদর্শন করেন। এছাড়াও রামগতি উপজেলার শ্রী শ্রী রামঠাকুরাঙ্গন সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ ও শ্রী শ্রী বুড়াকর্তা আশ্রম সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ এবং কমলনগর উপজেলার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও শ্রী শ্রী হরিনারায়ণ সেবাশ্রম পরিদর্শন করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা কমলনগরে মায়ের কবর জিয়ারত শেষে স্থানীয়ভাবে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা হবে, মতবিরোধ হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সার্বভৌমত্ব ও বৃহত্তর জাতীয় স্বার্থের ক্ষেত্রে দল-মত-ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দিনের শেষে আমাদের মনে রাখতে হবে—এই দেশটা আমাদের, এ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড আমাদের। আমাদের দলের বর্তমান ভিশন এবং রাজনীতির মূল দর্শনই হলো ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।

পরবর্তীতে রামগতি উপজেলার চর সীতা মৌজায় ৭৫ কোটি টাকা বায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন করেন জনপ্রশাসন উপদেষ্টা। পরিদর্শনকালে উপদেষ্টা প্রকল্পের প্রস্তাবিত জমি, যাতায়াত ব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোগত সম্ভাব্যতা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, স্থানীয় যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করার লক্ষ্যে এই টিটিসি প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে যেন নির্মাণ কাজ সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সংশ্লিষ্ট বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে কমলনগর উপজেলার হাজীরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল সামগ্রী বিতরণকালে উপদেষ্টা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। আগামী কয়েক বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই মানসম্মত চিকিৎসাসেবা পান এবং প্রাথমিক চিকিৎসার জন্য শহরমুখী হতে বাধ্য না হন, তা নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতালের মাধ্যমে উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয়েছে এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা গৃহীত হচ্ছে।

এসময় উপদেষ্টা লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজ এবং কমলনগর ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।

পুজামন্ডপ পরিদর্শনকালে ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো: নুরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মো: ফরহাদ হোসেন, জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের সহকারী একান্ত সচিব ও সাবেক ছাত্রদল নেতা মীর সোলাইমান, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ও জেলা বিসিক এর সভাপতি মো: কামাল উদ্দিন রাশেদ, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, ‎আলেকজান্ডার সরকারি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন মিঠু, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, কমলনগর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা নাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপি নেতা ইউসুফ মিয়া, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা, পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)