Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৫:০৩ পিএম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকার পাঠানো প্রশ্নের জবাব এখনো দেয়নি রিয়াদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশি কর্তৃপক্ষকে না জানিয়েই গত ১৪ অক্টোবর ওই দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য জানতে সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে সৌদি আরবের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আদালতের রায়ের অনুলিপি, কী অপরাধে তাঁদের দণ্ড দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কেন বিষয়টি জানানো হয়নি, সেই প্রশ্নের উত্তর।

মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগ
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মামলার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে সরকার।

তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই বাংলাদেশি পুরুষ ও নারী সম্পর্কে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকারও আহ্বান জানান শামা ওবায়েদ।

সৌদিতে ৩৫ লাখ বাংলাদেশি কর্মী
বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার সৌদি আরব। আনুমানিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে বসবাস করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এ কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি ঢাকা ও রিয়াদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)