রেজাউল করিম, স্পেশাল করেসপন্ডেন্ট
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ সম্প্রতি দেশটি থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গম কিনেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, কেনা গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করতেও এ আমদানি সহায়ক হচ্ছে।