Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি ‎

রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৫:৩৭ পিএম
লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি ‎

নেত্রকোনার দুর্গাপুরে জ্যেষ্ঠ ও মেধাবী সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
‎
‎মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল রানা। এ ছাড়া দৈনিক একুশের বাণী পত্রিকার ময়মনসিংহ ব্যুরোপ্রধান শাহ সুলতান রঞ্জু, বিজয় টিভির ত্রিশাল প্রতিনিধি মাহমুদুল হাসান, দেশ এডিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ শেখ ফাহাদ, দৈনিক দেশের ডাক-পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম হৃদয় এবং দৈনিক একুশের বাণীর ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনার পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে।
‎
‎তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাবে।
‎
‎মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)