লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতারা স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।
উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় বিএনপি ও উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।