Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ নারী হকি দল শিক্ষা ও সমাজসেবায় এক আলোকবর্তিকা এম.এম.এ কাদের অসুস্থ নেতাকর্মীর পাশে এমপি নূরুল ইসলাম নয়ন আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা চেরি আকাশছোঁয়া টিকিটের দাম, তবু বিশ্বকাপ ফাইনালে দর্শকের ঢল গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থা পরিবর্তনের আহ্বান সংস্কৃতিমন্ত্রীর দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা বিএসটিআই থেকে হালাল সনদ নিতে গেলে গাড়ি-টাকা ঘুস চাওয়া হয়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুনিপাড়ায় নিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:২৩ পিএম
কুনিপাড়ায় নিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের আহ্বান

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কুনিপাড়া হ্যাপি হোমস সোসাইটির নেতৃবৃন্দ ও এলাকার বাড়িওয়ালাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনির।

সভায় এলাকার চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো, ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ, সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্কতা অবলম্বন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মনিরুজ্জামান মনির বলেন, একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সোসাইটির নেতৃবৃন্দ, বাড়িওয়ালা এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।

তিনি আরও বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িওয়ালাদের ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণ, সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় উপস্থিত বাড়িওয়ালারা এলাকার নিরাপত্তা ও জনস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)