Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ ‘অ্যারেস্ট চুপ্পু’: পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের, পোস্ট ভাইরাল কামরুল ইসলামের স্মরণে জাবিতে ছাত্রশিবিরের স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১১:২৪ এ এম
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

rupalibangla ভারতের উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশী। ছবি:

ভারতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও উত্তেজনার মুখে দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বদলি করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তার স্থলাভিষিক্ত করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (NEET)-র প্রশ্নপত্র ফাঁসের বিচার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলনে নেমেছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনকে কেন্দ্র করে অন্তত ১২ জন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে আসে। পরিস্থিতির গভীরতা দেখে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশনে বসেন। তবে শিক্ষা সচিবকে অপসারণের পর বৃহস্পতিবার রাতে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অনশন ভঙ্গ করেছেন।

তবে শিক্ষা সচিব বদলি হলেও আন্দোলন প্রশমিত হয়নি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীর যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচী অব্যাহত রেখেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)