Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৬:০৫ এ এম
ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস

ইরানে টানা দশম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিসহ বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানকে ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে।

একসময় যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিলেও, বর্তমানে ট্রাম্প প্রশাসন চলমান সামরিক অভিযানকে প্রয়োজনীয় ও যৌক্তিক হিসেবে তুলে ধরছে। প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের কথিত চুক্তি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্ন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহান্তে ইরানের হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, “প্রতিটি মার্কিন সেনার প্রাণহানির জন্য তেহরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)