Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা ● প্রতিদিন কাঁধে ভারী ব্যাগ, অজান্তেই বাড়ছে শরীরের ঝুঁকি ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ● ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান ট্রাম্প ● অফশোর গ্যাস অনুসন্ধানে ডাটার দাম কমাল পেট্রোবাংলা ● ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ● বার্সেলোনা ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন নুনো মেন্ডেস ● দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ● বিপজ্জনক রাসায়নিক নিয়ন্ত্রণে রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ ● জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৬:০৬ পিএম
সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় তাদের সেপ্টেম্বর ২০২৬-এর এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে খুলনার মো. সাইদুল ইসলামের নাম ঘোষণা করেছে। ক্যাম্পেইনের মেগা গিফট হিসেবে তিনি জিতেছেন একটি রাইডু ই-বাইক। উপায়ের প্রধান কার্যালয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

ক্যাম্পেইনের নির্ধারিত শর্ত পূরণকারী এজেন্টদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে খুলনা অঞ্চলের কুষ্টিয়া সদরের মো. সাইদুল ইসলামকে মেগা গিফট বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

রাইডু ই-বাইক জয়ের জন্য মো. সাইদুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে উপায়। একই সঙ্গে দেশজুড়ে আরও বেশি মানুষের কাছে সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে এজেন্টদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছে প্রতিষ্ঠানটি।

এজেন্ট ক্যাম্পেইনের মতো উদ্যোগের মাধ্যমে উপায় তার এজেন্টদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবা ব্যবস্থায় গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)