Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০২:৪২ পিএম
হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান

rupalibangla হানিয়া আমির, মাহিরা খান, সাজাল আলি। ছবি:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান জানিয়েছেন, সহশিল্পীদের সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও হানিয়া আমির, সাজাল আলি কিংবা ইকরা আজিজের কারও সঙ্গে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব নেই।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে গাজায় মানবিক সহায়তার জন্য আয়োজিত একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নেন মাহিরা। সেখানে ভক্তদের সঙ্গে মতবিনিময়ের সময় তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে হানিয়া আমির, সাজাল আলি ও ইকরা আজিজের মধ্যে কার সঙ্গে কাজ করতে চান।

জবাবে মাহিরা বলেন, “আমি তাদের সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছি, কিন্তু প্রকৃত অর্থে তাদের কারও সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব নেই।”

এর ব্যাখ্যায় তিনি বলেন, ব্যস্ত কর্মসূচির কারণে নিয়মিত দেখা-সাক্ষাৎ বা আড্ডা দেওয়ার সুযোগ হয় না। তবে সহকর্মীদের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতাও নেই।

পাকিস্তানি বিনোদন অঙ্গনে শিল্পীদের মধ্যে শত্রুতার গুঞ্জন প্রসঙ্গে মাহিরা বলেন, এসব ধারণার বাস্তব ভিত্তি নেই। তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও পেশাদার সম্পর্ক বজায় রয়েছে।

এ সময় সাজাল আলির প্রশংসা করে মাহিরা বলেন, ভবিষ্যতে যদি তারা একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেন, তাহলে সেটি পাকিস্তানি চলচ্চিত্রের অন্যতম সফল সিনেমায় পরিণত হতে পারে।

লন্ডনের অনুষ্ঠানে দেওয়া মাহিরার এই খোলামেলা মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত তার স্পষ্টভাষিতার প্রশংসা করেছেন এবং সাজাল আলির সঙ্গে তাকে একই পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

কাজের ক্ষেত্রে মাহিরাকে সর্বশেষ দেখা গেছে ‘লাভ গুরু’, ‘নিলোফার’ ও ‘আগ লাগে বস্তি মে’ প্রজেক্টে। এছাড়া ‘রাজিয়া’, ‘হাম কাহান কে সাচে থে’, ‘এক হ্যায় নিগার’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রায়’ এবং ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। খুব শিগগিরই ওয়াহাজ আলির বিপরীতে নতুন নাটক ‘মিত্টি দে বাওয়ে’-তে দেখা যাবে তাকে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)