Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আমি 'স্ট্রিট ফাইটার', এমনটা হয়েই থাকে: ধর্মেন্দ্র প্রধান কুবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি: গবেষণা শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক, বাস্তবতা নেই: পার্থ বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারিতে জড়িয়েছিলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০২:৪৫ পিএম
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারিতে জড়িয়েছিলেন নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশের সুন্দরবনে শুটিং করতে এসে এক সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন। সম্প্রতি কৌতুক অভিনেতা কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

নোরা জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্রের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। ছবিটির একটি বড় অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।

অনুষ্ঠানে নোরা বলেন, শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।

তার ভাষায়, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।”

নোরার দাবি, এরপর ওই অভিনেতাও তাকে পাল্টা চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার স্মৃতিচারণ করে নোরা বলেন, “আমি আরও একবার ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। এরপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।”

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, “সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।”

তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও সংশ্লিষ্ট সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।

উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র। কমল সদানা পরিচালিত ছবিটি ওই বছরের ৩১ অক্টোবর মুক্তি পায়। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)