Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভালুকায় কৃষকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০২:৪৪ পিএম
ভালুকায় কৃষকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ভালুকায় ১০নং হবিরবাড়ী‎ ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত সরকার কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা সীডষ্টোর বাজারে ইউনিয়ন কৃষকদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,১০নং হবিরবাড়ী  ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের বাংলার মাটিতে কোনো স্থান নেই।” তারা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

‎এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)