Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ১২:১৬ পিএম
অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

rupalibangla পপ তারকা ও ‘হানা মন্টানা’খ্যাত শিল্পী মাইলি সাইরাস। ছবি:

পপ তারকা ও ‘হানা মন্টানা’খ্যাত শিল্পী মাইলি সাইরাস আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনায়ও কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন ৩৩ বছর বয়সী এই তারকা।

সাক্ষাৎকারে মাইলি বলেন, তিনি এমন শিল্পীদের সঙ্গে কাজ করতে চান, যাদের তিনি শ্রদ্ধা করেন এবং যাদের কাজ তাকে অনুপ্রাণিত করে। এ সময় ড্যারিল হানার সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তবে ভক্তদের তার অভিনয়ে ফেরার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ বর্তমানে তিনি তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সংগীতজীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন মাইলি। তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন, দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তিনি ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে ‘আটলান্টিক রেকর্ডস’-এর সঙ্গে নতুন চুক্তি করেছেন।

নতুন অ্যালবাম প্রসঙ্গে মাইলি জানান, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক গতিতেই কাজ এগিয়ে চলছে। ১০টি গান নিয়ে সাজানো হবে অ্যালবামটি।

সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সম্পন্ন করা মাইলি তার নতুন অ্যালবামকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, প্রতিটি গানই তার বর্তমান জীবনের প্রতিফলন। তবে এবারের অ্যালবাম শুধু অন্যকে ভালোবাসার গল্প নয়, বরং নিজের ভেতরে ভালোবাসা, আত্মবিশ্বাস ও মানসিক শান্তি খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও এতে উঠে আসবে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘Something Beautiful’ প্রকাশ করেছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)