স্পোর্টস ডেস্ক
ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা যেমন অসংখ্য গৌরবগাথা রচনা করেছে, তেমনি জুলাই মাসের কয়েকটি দিন দেশটির সমর্থকদের জন্য বয়ে এনেছে গভীর হতাশার স্মৃতি। বিশেষ করে ১৯৯০, ২০১৪ —এই দুইটি ফিফা বিশ্বকাপের ফাইনালই অনুষ্ঠিত হয়েছে জুলাই মাসে এবং তিনবারই শিরোপার লড়াইয়ে পরাজিত হয়েছে আলবিসেলেস্তেরা।
১৯৯০ সালের ৮ জুলাই ইতালি বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে একটি বিতর্কিত পেনাল্টি থেকে, যা নিয়ে দীর্ঘদিন ফুটবল বিশ্বে আলোচনা চলেছে।
এর ২৪ বছর পর, ২০১৪ সালের ১৩ জুলাই ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আবারও প্রতিপক্ষ ছিল জার্মানি। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে মারিও গ্যোটজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
তবে এই পরিসংখ্যান আর্জেন্টিনার সাফল্যকে ম্লান করে না। বিশ্বকাপের ইতিহাসে দলটি ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে তিনবার শিরোপা জিতেছে। এছাড়া আরও তিনবার রানার্সআপ হয়েছে, যা তাদের বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, জয়-পরাজয় খেলাধুলারই অবিচ্ছেদ্য অংশ। অতীতের হতাশা পেছনে ফেলে নতুন উদ্যমে ভবিষ্যতের সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়াই আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।