Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৬:১৫ পিএম
স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশদের এই ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থকের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী এবং অপু বিশ্বাস।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খান লেখেন, “২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।”

স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে শবনম বুবলী লেখেন, “স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।”

অন্যদিকে স্পেন দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “অভিনন্দন স্পেন।”

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় স্পেন। পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আর্জেন্টিনার গোলমুখে ২০টি শট নেয় তারা।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বলের দখল রাখতে সক্ষম হয় মাত্র ৩৪ শতাংশ সময়। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের গোলপোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি লিওনেল স্কালোনির দল, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে পাওয়া একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো টানা বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দিয়ে ফুটবলের সর্বোচ্চ আসরের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখায় স্প্যানিশরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)