Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৭:৫১ পিএম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানান।

অভিনন্দনপত্রে তারেক রহমান বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের (গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

তিনি বলেন, “আপনার এই নির্বাচন আপনার দল এবং যুক্তরাজ্যের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক অংশীদারিত্ব বিদ্যমান। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের নিবিড় সম্পর্কের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে।

তারেক রহমান আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, “আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে এবং উভয় দেশ ও জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।”

চিঠিতে অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আপনাকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। একই সঙ্গে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।”

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)