Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৫:০৬ পিএম
সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ

পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপকারভোগীদের বিষয়ে সরকারপ্রধান বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার (ডাটাবেজ) গড়ে তুলতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো অনিয়ম বা বৈষম্যের সুযোগ না থাকে।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)