Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৫:৫৩ পিএম
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৫ জেলায় বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের অন্তত ১৫টি জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমানে ৩টি জেলার ৪টি পয়েন্টে বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে। বুলেটিন অনুযায়ী, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও কংসসহ একাধিক নদীর পানি দ্রুত বাড়তে পারে।

এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে কিংবা বিদ্যমান পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)