Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ নারী হকি দল শিক্ষা ও সমাজসেবায় এক আলোকবর্তিকা এম.এম.এ কাদের অসুস্থ নেতাকর্মীর পাশে এমপি নূরুল ইসলাম নয়ন আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা চেরি আকাশছোঁয়া টিকিটের দাম, তবু বিশ্বকাপ ফাইনালে দর্শকের ঢল গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থা পরিবর্তনের আহ্বান সংস্কৃতিমন্ত্রীর দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা বিএসটিআই থেকে হালাল সনদ নিতে গেলে গাড়ি-টাকা ঘুস চাওয়া হয়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ নারী হকি দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০২:৪০ এ এম
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ নারী হকি দল

ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ওমানে অনুষ্ঠিত নারী জুনিয়র এএইচএফ হকি কাপের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষদিকে আইরিনের ফিল্ড গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে এমা নাদিরা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর বাকি সময় শক্তিশালী রক্ষণভাগের নৈপুণ্যে কাজাখস্তানকে আর কোনো সুযোগ না দিয়ে ২-০ গোলের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ফাইনালে দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাফা রিমন।

২০১৯ সালে নারী হকি দলের যাত্রা শুরুর পর এটিই বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাফল্য। এর আগে ২০২৪ সালের নারী জুনিয়র এএইচএফ হকি কাপে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

পাঁচ দলের এই আসরে বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং হংকং, চায়না অংশ নেয়। পুরো টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬-০, উজবেকিস্তানকে ১-০ এবং কাজাখস্তানকে ২-১ গোলে হারায় তারা। সেমিফাইনালে আবারও পাকিস্তানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচেও কাজাখস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

শিরোপাজয়ী বাংলাদেশ নারী জুনিয়র হকি দল রোববার দেশে ফিরবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে চ্যাম্পিয়নরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)