Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসুস্থ নেতাকর্মীর পাশে এমপি নূরুল ইসলাম নয়ন

মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০১:৩৩ এ এম
অসুস্থ নেতাকর্মীর পাশে এমপি নূরুল ইসলাম নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি চিকিৎসাধীন এক বিএনপি নেতাসহ ভোলা জেলার কয়েকজন রোগীর খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

শনিবার (১৮ জুলাই) হাসপাতাল পরিদর্শনের শুরুতেই তিনি চরফ্যাশন উপজেলার এক দায়িত্বশীল বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। বর্তমানে ওই নেতা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে রোগীর সর্বশেষ অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হয়ে তিনি দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এরপর সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে মতামত নেন। রোগী ও স্বজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি জানতে পারেন, ভোলা জেলার আরও কয়েকজন রোগী একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে তাদের কেবিনে গিয়ে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

রোগীদের স্বজনরা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যের হাসপাতালে এসে খোঁজখবর নেওয়া তাদের সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। চিকিৎসাধীন সবাই যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সদস্য, চিকিৎসক এবং স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)