Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে প্রেমিকা ইনেসের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৬:৩৬ পিএম
বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে প্রেমিকা ইনেসের আবেগঘন বার্তা

স্পেনের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ফুটবলার লামিনে ইয়ামালকে আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস। স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে অভিনন্দন জানান তিনি।

সোমবার (২০ জুলাই) দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ইনেস লেখেন, “তুমি পেরেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি বিশ্বচ্যাম্পিয়ন।”

এর জবাবে ইয়ামালও ভালোবাসা প্রকাশ করে মন্তব্য করেন, “তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা।”

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশরা। ঐতিহাসিক এই জয়ের পরই ইনেসের আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পোস্টটি প্রকাশের পর ভক্তরা নানা ধরনের মন্তব্য করেন। কেউ ইনেসকে স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ বলে অভিহিত করেছেন, আবার কেউ এই জুটিকে ‘বছরের সেরা জুটি’ বলেও প্রশংসা করেছেন।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ইয়ামাল ও ইনেসের সম্পর্কের সূচনা। ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস অবশ্য আগে জানিয়েছিলেন, তাদের সম্পর্কের পেছনে সিনেমার মতো কোনো নাটকীয় গল্প নেই। ২০২৬ সালে তারা নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন।

বিশ্বকাপ জয়ের পর মাঠে ছোট ভাই কেইনের সঙ্গে আনন্দ উদযাপন করতেও দেখা যায় ইয়ামালকে। ব্যক্তিগত জীবনের আনন্দ এবং দেশের ঐতিহাসিক সাফল্য—দুই মিলিয়ে রাতটি তার জন্য হয়ে ওঠে স্মরণীয়।

মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ—উভয় শিরোপা জিতে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ের স্বাদও পেয়েছিলেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)