Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৭:৫৬ পিএম
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।

তিনি বলেন, একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই।

ফখরুল ইসলাম রবিন আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও নীতিকে ধারণ করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। প্রশ্নোত্তর, মতবিনিময় এবং সাংগঠনিক দিকনির্দেশনামূলক আলোচনা কর্মশালাকে প্রাণবন্ত করে তোলে।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের রাজনৈতিক প্রশিক্ষণ ও কর্মশালার নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)