Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, ভারসাম্য ও ভবিষ্যৎ আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বন্ধুত্বের উষ্ণ মুহূর্তে মুগ্ধ করলেন পূর্ণিমা জলবায়ু ন্যায়বিচারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবি চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী আশুরার চেতনায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর পবিত্র আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ, কূটনৈতিক দোটানায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে যুবদলের প্রতিবাদ মিছিল, সুস্থ ধারার রাজনীতির আহ্বান

সজীব রাজভর বিপিন, সিনিয়র রির্পোটার

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:৪৪ পিএম
ময়মনসিংহে যুবদলের প্রতিবাদ মিছিল, সুস্থ ধারার রাজনীতির আহ্বান

রাজনৈতিক অপসংস্কৃতি, মিথ্যাচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা।

সাবেক এজিএস মো. রাসেল চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণের সমালোচনা করে সুস্থ, শালীন ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে মো. রাসেল চৌধুরী বলেন, “রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌজন্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা এখন সময়ের দাবি। অপপ্রচার ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনকল্যাণমুখী ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা সবসময় রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সক্রিয় থাকবে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী রাসেল চৌধুরী ছাত্ররাজনীতির মাধ্যমে নেতৃত্বের যাত্রা শুরু করেন। ১৯৯৯ সালে নাসিরাবাদ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে সদস্য নির্বাচিত হন। পরে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি ময়মনসিংহ অঞ্চলে জাতীয়তাবাদী রাজনীতির পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)