Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, ভারসাম্য ও ভবিষ্যৎ আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বন্ধুত্বের উষ্ণ মুহূর্তে মুগ্ধ করলেন পূর্ণিমা জলবায়ু ন্যায়বিচারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবি চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী আশুরার চেতনায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর পবিত্র আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ, কূটনৈতিক দোটানায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভরিতে সোনার দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:৫৫ পিএম
ভরিতে সোনার দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে ২২ জুন বাজুস সোনার দাম বাড়িয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪০৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার অলংকার ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে আগের মতোই ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)