Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৪ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা আশুরার দিনের ফজিলত ও আমল ঢাবিতে ‘অ্যান্টার্কটিকা ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইবির বিএনসিসি নৌ প্লাটুনের নতুন সিইউও মুহিবুল্লাহ জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ ইবি বিএনসিসি প্লাটুন পরিদর্শন রেজিমেন্ট কমান্ডার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান কালমা ইউনিয়ন জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
কালমা ইউনিয়ন জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন জিয়া পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও সদস্য সচিব মো. আব্দুল জলিল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাটওয়ারী এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মঞ্জু আক্তারের স্বাক্ষরও রয়েছে।

নবগঠিত কমিটিতে আবু নোমানকে আহ্বায়ক এবং মো. বিল্লাল হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আকবর হোসেন, মো. ফারুক মাস্টার, মো. শাহাজান মুন্সি, মো. হাছনাইন, ইউনুছ সাঝী, মো. মহসিন সিকদার, অলিউল্লাহ সিকদার, মো. মঞ্জু, আবু বেপারী, মো. মোশারফ হোসেন, মো. গিয়াস উদ্দিন ও মো. হাসান মৃধা।

এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. ইয়াসিন মাল, মো. মিলন, মো. ফরিদ, মো. খোকন, মো. সজীব হাং, মো. কামাল, মো. জুলহাস, মো. মনজু, মো. মফিজ হাং, আব্দুল মান্নান, মো. আকবার হোসেন, মো. নজির উদ্দিন, মো. আল-আমিন, মাইফুল ইসলাম ফিরোজ, মো. মোখলেছ খান ও মো. বাছেদ।

উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি কালমা ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করবে। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংগঠনিক বিধি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)