Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা: জেনিফার ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা খামেনির জানাজায় সাড়ে ৩ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানের সুন্দরবন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য সম্মাননা পেলেন সাইফুল ইসলাম কবির বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন চরমোনাইয়ে প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত, ছাত্রদের কাছে দোয়া চাইলেন মহাসচিব বিশ্বকাপে আজ দুই কিংবদন্তির ভাগ্য নির্ধারণের রাত ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৯:১৯ পিএম
বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন

দেশের ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থায় নতুন যুগের সূচনা করেছে সর্বজনীন কিউআর কোড ‘বাংলা কিউআর’। বাণিজ্যিকভাবে বাধ্যতামূলক চালুর প্রথম দুই দিনেই এ প্ল্যাটফর্মে ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময়ে দেশজুড়ে ৭৭ হাজার ১৬৫টি সফল ট্রানজেকশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ জুনের পর থেকে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোড ব্যবহারের সময়সীমা শেষ হয়েছে। এখন থেকে সব প্রতিষ্ঠানকে একক প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে হবে।

পৃথক কিউআর ব্যবহারের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “৩০ জুনের পর থেকে পৃথক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর বন্ধ হয়ে গেছে। এখন শুধু সর্বজনীন ‘বাংলা কিউআর’ চলবে। তদন্তে কেউ আলাদা কিউআর ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, যেসব ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান দ্রুত ব্যবসায়ীদের কাছে বাংলা কিউআর পৌঁছে দিতে পারবে না, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। অন্যদিকে যারা এই সেবা দেশব্যাপী বিস্তৃত করবে, তারা ডিজিটাল পেমেন্ট বাজারে এগিয়ে থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করেছে। নতুন এই ব্যবস্থায় একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ থেকে অর্থ পরিশোধ করা যাবে। ফলে ব্যবসায়ীদের আর বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শনের প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে বাংলা কিউআর চালু করা হয়েছে। এর মাধ্যমে শপিং মল, সুপারশপ, ছোট দোকান থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীরাও একই কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। গ্রাহকরাও বিকাশ, নগদ, রকেটসহ নিজেদের পছন্দের ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে একই কিউআর স্ক্যান করে সহজেই বিল পরিশোধ করতে পারবেন।

বাংলা কিউআরের অন্যতম সুবিধা হলো এর কম খরচ ও সহজ ব্যবহার। ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের পরিবর্তে একটি সাধারণ কিউআর স্টিকার দিয়েই ডিজিটাল পেমেন্ট গ্রহণ সম্ভব হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরাও সহজে ক্যাশলেস লেনদেনের আওতায় আসতে পারবেন।

নিরাপত্তার দিক থেকেও এই ব্যবস্থা কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকেই সরাসরি অর্থ পরিশোধ করা যায়, ফলে কার্ড ক্লোনিং বা পিন চুরির মতো ঝুঁকি অনেকাংশে কমে আসে।

বাংলাদেশ ব্যাংকের আশা, বাংলা কিউআর চালুর মাধ্যমে ব্যাংক ও এমএফএসগুলোর মধ্যে আন্তঃসংযোগ আরও শক্তিশালী হবে, ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে এবং দেশে একটি টেকসই নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন ত্বরান্বিত হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)