Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা পোড়া মবিলের চুলা বন্ধে হাই কোর্টের রুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল

রাবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৫:৩৯ পিএম
রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র গণমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নাসিম সরকারকে আহ্বায়ক এবং শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

​আজ বুধবার (১ জুলাই) সংগঠনটির শাখা দপ্তর সচিব মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় আয়োজিত এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়।
​৯ সদস্যের এই কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সচিব মুশফিকুর রহমান, শিক্ষা সচিব ওয়াসিম ইসলাম এবং যুগ্ম শিক্ষা সচিব বিপ্লব রায়। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পারভেজ ইমাম, আলী হায়দার ও মুবাশ্বির মুহিত।

​ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র রাজনীতির ধারায় ছাত্র গণমঞ্চ একটি সক্রিয় সংগঠন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, আবাসন সংকট নিরসন ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)