Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা পোড়া মবিলের চুলা বন্ধে হাই কোর্টের রুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ

হাজারে খরচ সাড়ে ১১ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৫:২২ পিএম
বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ

বাংলাদেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতির দিকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে চালু হয়েছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা ‘বাংলা কিউআর’।

নতুন এ ব্যবস্থায় একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাপ থেকে সরাসরি বিক্রেতার অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করা যাবে। ফলে দোকানে আলাদা আলাদা ব্যাংক বা এমএফএসের কিউআর কোড রাখার প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহকের সর্বোচ্চ খরচ হবে সাড়ে ১১ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এ ব্যবস্থা চালুর ফলে আর্থিক লেনদেনে প্রতারণা কমবে, স্বচ্ছতা বাড়বে এবং ডিজিটাল লেনদেন আরও সহজ হবে।

ব্যাংকারদের মতে, একীভূত এই পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি কমবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পুরোপুরি কার্যকর হলে টাকা ছাপানো, পরিবহন ও ব্যবস্থাপনায় রাষ্ট্রের বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার ব্যয়ের বড় একটি অংশ সাশ্রয় করা সম্ভব হবে।

সাবেক ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, বাংলা কিউআর শুধু বড় শপিংমল বা সুপারশপেই সীমাবদ্ধ থাকবে না। সবার অংশগ্রহণ নিশ্চিত হলে ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের সবজি ও মুদি দোকানেও এ সেবা পৌঁছে যাবে। এর ফলে ভবিষ্যতে কাগুজে নোট ও মানিব্যাগের ব্যবহার অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)