Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৭:৩৫ পিএম
চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন

সারাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা ও নির্যাতনের অভিযোগে চোখে ব্যান্ডেজ পরে প্রতীকী মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আলম, যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় "ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়", "তারেক জিয়া, হাসিনা—ফ্যাসিবাদ মানি না", "চাঁদা লাগলে চাঁদা নেয়, আলিফের চোখ ফিরায় দেয়" সহ বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, শান্তিপূর্ণ 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে হামলা, হেনস্তা এবং নারী নেত্রীর ওপর পুরুষ পুলিশের বেআইনি বলপ্রয়োগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, ১৮ বছরের এক স্কুলশিক্ষার্থী আলিফ হামলার শিকার হয়ে দৃষ্টিশক্তি হারালেও সরকার তার খোঁজ নিতে কোনো প্রতিনিধি পাঠায়নি, যা সরকারের প্রত্যক্ষ ইন্ধনের প্রমাণ বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ও বিপ্লবের কৃতিত্ব সাধারণ জনগণের। তাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি, হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। এনসিপির ঘোষিত তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারের পরিণতি 'হাসিনার চেয়েও ভয়াবহ' হবে।

মানববন্ধনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পরও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা দেখেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির পদযাত্রা ও জুলাই আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে, প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি; বরং নব্য ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটছে।

তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে পদযাত্রায় ১৮ বছরের তরুণ আলিফের একটি চোখ নষ্ট হওয়ার ঘটনার পর সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মী ও প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। রাজনৈতিক অধিকার আদায়ে আন্দোলনরত নিরস্ত্র মানুষের ওপর এ ধরনের দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এসব হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরও তীব্র গণআন্দোলনের সৃষ্টি হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)