ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সচেতনতামূলক সংগঠন Cancer Awareness Program for Women(CAP) এর ২০২৬–২০২৭ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এসময় বৃক্ষরোপনের মধ্য দিয়ে কমিটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
সোমবার (২৭ জুলাই) নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করা সংগঠন (CAP) এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বৃক্ষরোপন কর্মসূচিতে বক্তারা বলেন, একটি সুস্থ সমাজ গঠনে ক্যান্সার সম্পর্কে সচেতনতা যেমন অপরিহার্য, তেমনি একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তাই জনস্বাস্থ্য ও পরিবেশ উভয় ক্ষেত্রেই সচেতনতা বৃদ্ধিতে CAP কাজ করে যাবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, CAP-এর ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি নারীদের মধ্যে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করবে।