Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৬:১৮ পিএম
ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আল মদিনা শপিং কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন, ভালুকা শাখার সহ-সভাপতি মোহাম্মদ লিটন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার ময়মনসিংহ বিভাগের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন সংস্থার ময়মনসিংহ বিভাগের মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ, ভালুকা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ মিয়া, ময়মনসিংহ বিভাগের সহ-সাধারণ সম্পাদক আসাদ মিয়া, আল আমিন, কাশেম, শফিকুল, সুবাহানসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সংস্থার সকল সদস্যকে একসঙ্গে থেকে আসক ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)