জেলা প্রতিনিধি, ভোলা
লালমোহনে সিএনজি যাত্রী গৃহবধূকে জিম্মি করে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভিকটিম রোজিনা বেগমের লিখিত এজাহারের ভিত্তিতে লালমোহন থানায় মামলা নং-৩৩।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে ভিকটিম রোজিনা বেগম (৩৫) চরফ্যাশন থেকে সিএনজিযোগে লালমোহন গজারিয়া বাজারে আসেন। সেখান থেকে নিজ বাসায় ফেরার জন্য একটি বোরাকে গজারিয়া বাজার সংলগ্ন নৌকা পট্টি এলাকায় পৌঁছালে আসামিরা গাড়িটির গতি রোধ করে। এ সময় মো. শাহাদাত হোসেন (২৪), মো. নাঈম (২৪) ও জুবায়ের (২১) সহ অন্যান্য আসামিরা গাড়িতে উঠে তাকে ভয়ভীতি দেখিয়ে সৈনিক বাজারের দিকে নিয়ে যায় এবং শ্লীলতাহানি ঘটায়।
পরবর্তীতে আসামিরা গাড়িটি সৈনিক বাজারের একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং চাকু দেখিয়ে তার কান থেকে ২৫ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের রিং, ৫০ হাজার টাকা মূল্যের এক জোড়া কানের দুল এবং ভেনিটি ব্যাগে থাকা নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রাত ৯টার দিকে গজারিয়া বাজারের কালভার্টের ওপর তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নুর আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩০ জুলাই বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১. মো. শাহাদাত হোসেন (২৪), ২. মো. নাঈম (২৪) ও ৩. জুনায়েদকে (২১) গ্রেপ্তার করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, এই ঘটনায় মামলা হলে ৩ আসামিকে গ্রেফতার করতে করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।