Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ১১:২৯ পিএম
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “এ সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে মানুষকে বিল পরিশোধ করতে হচ্ছে। আবার গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে আমরা পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।”

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

তার ভাষায়, “সরকার বার্তা দিয়েছে—ছাত্রদল-যুবদল চাইলে যে কাউকে মারতে পারে, কিন্তু তার কোনো বিচার হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়ে গেছে। তিনি দাবি করেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে নিয়োগ দিচ্ছে।

আহত আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিতব্য মেডিকেল বোর্ডের সভার পর চিকিৎসকেরা তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)