Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৭:৩১ পিএম
শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূল থেকে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির ঘটনা দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দুটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটে এনে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নৌকাটিতে মোট ২৭ জন রোহিঙ্গা ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাঝিমাল্লাও রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিচয় যাচাই করছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বিজিবির হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজনের আরসা (ARSA)-এর সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেলে বিজিবি ১৮ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের আবার বিজিবির কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসক আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। বাকি দুজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক সবাই রোহিঙ্গা নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)