Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের

ইবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৬:৩৩ পিএম
সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের

২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

আলোচনা সভায় আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে যদি সবার জন্য নিরাপদ করা যায় এবং সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে সেই শিক্ষা জাতীয় জীবনেও প্রতিফলিত হবে।

তিনি বলেন, “আমরা যারা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমাদের পড়ালেখার বাইরেও একটি বৃহৎ দায়িত্ব রয়েছে। দেশের গতিপথ নিয়ে আমাদের ভাবতে হবে। ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো সরকার সংকটে পড়েছে, তখন সবার আগে সাহস করে কথা বলেছে শিক্ষার্থীরাই। দেশ ও সমাজের স্বার্থে তারা নিজেদের জীবনকেও তুচ্ছ জ্ঞান করেছে।”

সাজিদ আব্দুল্লাহ প্রসঙ্গে তিনি বলেন, “সমাজের যেসব জায়গায় অসংগতি রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের কথা বলতে হবে। কথা বলতে গিয়ে অনেকেই হয়তো আর পৃথিবীতে থাকবে না, যেমনটি ’২৪-এর অভ্যুত্থানে হয়েছে। আপনাদের ক্যাম্পাসের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যুর ঘটনাও আমরা ডকুমেন্টারিতে দেখেছি। বহুমুখী প্রতিভার অধিকারী, সবার সঙ্গে মিশুক একজন শিক্ষার্থী রহস্যজনকভাবে মারা গেল, তাকে হত্যা করা হলো, অথচ এখনো কোনো বিচার হয়নি।”

তিনি আরও বলেন, “এই বিষয়গুলোতেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, সাজিদ আপনাদেরই শিক্ষার্থী, আপনাদেরই সন্তানের মতো। যেভাবেই হোক, সাজিদ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)