Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আমি 'স্ট্রিট ফাইটার', এমনটা হয়েই থাকে: ধর্মেন্দ্র প্রধান কুবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি: গবেষণা শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক, বাস্তবতা নেই: পার্থ বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

কুবি সংবাদদাতা

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৬:৪১ পিএম
কুবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নতুন নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, যিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, যিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশ্লিষ্ট সংশোধনীসহ) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে—সেই সময় পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তারা। প্রয়োজন হলে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)