Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার

‎ইবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৯:৫২ পিএম
ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘কবি, গীতিকার ও গবেষক মোহাম্মদ মনিরুজ্জামান স্মরণসভা’ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা হলরুমে স্মরণসভার প্রথম দিনের সেমিনার অনুষ্ঠিত হয়।

‎বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, বাংলা একাডেমির পুনর্মুদ্রণ উপবিভাগের উপপরিচালক‌ মোছা: নাজমা আহমেদ।

‎সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ এবং অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

‎আলোচক প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ বলেন, দেশভাগের পর পূর্ব বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও নগরজীবনে ব্যাপক পরিবর্তন ঘটে। ছোট্ট ঢাকা ধীরে ধীরে মহানগরীতে পরিণত হয় এবং শিক্ষা-সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এসব পরিবর্তন, দেশভাগের ফলে মানুষের বাস্তুচ্যুতি এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অভিজ্ঞতা মোহাম্মদ মনিরুজ্জামানের শৈশব-কৈশোরকে গভীরভাবে প্রভাবিত করে। তাঁর মতে, পাকিস্তান রাষ্ট্র নিয়ে বাঙালির স্বপ্ন দ্রুতই শোষণ-বঞ্চনার বাস্তবতায় ভেঙে পড়ে, যার প্রতিফলন মনিরুজ্জামানের সাহিত্য ও ভাষা আন্দোলনভিত্তিক কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)