Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১০:৩৪ পিএম
অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভারতের কন্নড় চলচ্চিত্রের মডেল-অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে বৈশাখ উপাধ্যায় (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৈশাখ উপাধ্যায় অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মৃত্যুর আগে ওই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) রাতে বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের ‘এলিগ্যান্ট টেরেস’ আবাসনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা ফ্ল্যাটে ছিলেন না।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বৈশাখ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি।

জানা গেছে, মৃত্যুর আগে বৈশাখ ফোন ও বার্তার মাধ্যমে কৃষি থাপান্ডাকে নিজের সিদ্ধান্তের কথা জানান। সে সময় নেলামঙ্গলায় অবস্থানরত অভিনেত্রী তাকে এমন পদক্ষেপ না নিতে অনুরোধ করেন এবং দ্রুত ফ্ল্যাটে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি বৈশাখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ফ্ল্যাটের মালিককে জানানো হলে তিনি পুলিশ ও বৈশাখের পরিবারের সদস্যদের খবর দেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৈশাখ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও যাচ্ছিলেন।

পুলিশ আরও জানায়, ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে ঘিরে আলোচিত চাঁদাবাজির একটি মামলার তদন্তেও বৈশাখের নাম উঠে এসেছিল। ওই মামলায় কয়েক কোটি টাকা চেয়ে পাঠানো একটি হুমকিমূলক চিঠির তদন্ত চলছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে প্রায় এক মাস ধরে স্ত্রী থেকে আলাদা থাকছিলেন বৈশাখ। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় অভিযোগ দায়ের করা হতে পারে।

এদিকে ঘটনাস্থলে কৃষি থাপান্ডাকে মরদেহের কাছে যেতে না দেওয়ার বিষয়টি নিয়েও বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। তবে এটি পরিবারের আপত্তি নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাজরাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)